প্রথম আলো
ইবাদত একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। নামাজ, রোজা, দান-সদকা কিংবা মানুষের উপকার করা—সবই নেক আমলের অন্তর্ভুক্ত। তবে শুধু আমল করাই যথেষ্ট নয়; বরং সেই আমল আল্লাহ–তায়ালার কাছে গ্রহণযোগ্য হওয়াও গুরুত্বপূর্ণ।
কারণ, আমলের প্রকৃত সাফল্য নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি ও তাঁর কাছে প্রতিদান লাভের ওপর। ইবাদত কবুলের গুরুত্বপূর্ণ ৪টি বিষয় জেনে নেওয়া যাক।
১. বিশুদ্ধ ইমান থাকা
নেক আমল কবুল হওয়ার অন্যতম মৌলিক শর্ত হলো ইমান। আল্লাহর প্রতি বিশ্বাস, তাঁর নির্দেশনার প্রতি আনুগত্য এবং শিরক থেকে মুক্ত থাকা একজন মুমিনের জীবনের ভিত্তি। ইমান ছাড়া কোনো আমল পরকালে মুক্তি ও প্রতিদান লাভের নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে না।
আল্লাহ–তায়ালা বলেন, ‘আর যে মুমিন অবস্থায় সৎকর্ম করবে, পুরুষ হোক কিংবা নারী, তারা জান্নাতে প্রবেশ করবে।’ (সুরা নিসা, আয়াত: ১২৪)
এ আয়াত থেকে বোঝা যায়, আল্লাহর কাছে সৎকর্মের প্রতিদান লাভের সঙ্গে ইমানের গভীর সম্পর্ক রয়েছে। তাই একজন মুমিনের প্রথম দায়িত্ব হলো বিশুদ্ধ ইমান নিয়ে জীবনযাপন করা এবং শিরকসহ ইমানের পরিপন্থী সব বিষয় থেকে নিজেকে রক্ষা করা।
কোনো কাজকে ইবাদত হিসেবে পালন করতে হলে তা রাসুলের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ধর্মের নামে এমন কোনো ইবাদত বা পদ্ধতি উদ্ভাবন করা গ্রহণযোগ্য নয়, যার ভিত্তি নেই।
দোয়া কবুল হয় না যে ৬ কারণে
দোয়া কবুল হয় না যে ৬ কারণে
২. সুন্নত অনুযায়ী আমল করা
ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। তবে কোনো কাজকে ইবাদত হিসেবে পালন করতে হলে তা রাসুলের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ধর্মের নামে এমন কোনো ইবাদত বা পদ্ধতি উদ্ভাবন করা গ্রহণযোগ্য নয়, যার ভিত্তি নেই।
নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের এ বিষয়ে এমন কিছু নতুন সৃষ্টি করল, যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।’ (সহিহ বুখারি, হাদিস: ২৬৯৭)
৩. হালাল  খাবার গ্রহণ করা
নেক আমল কবুলের ক্ষেত্রে হালাল উপার্জন ও পবিত্র খাবার গ্রহণের গুরুত্ব অপরিসীম। একজন মানুষ নামাজ পড়ছেন, রোজা রাখছেন কিংবা দান-সদকা করছেন, কিন্তু তার উপার্জন ও ভোগের উৎস যদি হারাম হয়, তবে তা তার ইবাদত কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না।’
এরপর তিনি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন, যে দীর্ঘ সফরে ক্লান্ত ও ধুলামলিন অবস্থায় দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম উপার্জন দিয়েই তার জীবন পরিচালিত।
আজান শোনার পর দোয়া কবুল হয়
আজান শোনার পর দোয়া কবুল হয়
অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন; যারা লোকদেখানোর জন্য তা করে।
সুরা মাউন, আয়াত: ৪-৬
এরপর নবীজি (সা.) বলেন, ‘তাহলে কীভাবে তার দোয়া কবুল হবে?’ (সহিহ মুসলিম, হাদিস: ১০১৫)
এই হাদিস থেকে বোঝা যায়, হালাল উপার্জন ও পবিত্র জীবনযাপন ইবাদত কবুলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারাম উপার্জন মানুষের আত্মিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে এবং ইবাদত কবুলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
তাই নেক আমলের পাশাপাশি উপার্জন ও ভোগের প্রতিটি ক্ষেত্রে হালাল-হারামের বিধান মেনে চলা জরুরি।
৪. আমলে ‘ইখলাস’ থাকা
ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো ইখলাস। অর্থাৎ মানুষের প্রশংসা, সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়; বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদত করা।
কোরআনে বলা হয়েছে, ‘তাদের তো এ ছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে তারই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে।’ (সুরা বাইয়্যিনাহ, আয়াত: ৫)
কেউ যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান করেন, নিজেকে ধার্মিক হিসেবে প্রতিষ্ঠিত করতে ইবাদত করেন কিংবা সামাজিক মর্যাদা অর্জনের উদ্দেশ্যে নেক কাজ করেন, তবে তা ইখলাসের পরিপন্থী। ইসলামে এই লোকদেখানো মনোভাবকে ‘রিয়া’ বলা হয়, যা কঠোরভাবে নিন্দিত।
আল্লাহ–তায়ালা বলেন, ‘অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন; যারা লোকদেখানোর জন্য তা করে। (সুরা মাউন, আয়াত: ৪-৬)
তাই আমল করার আগে নিজের নিয়ত যাচাই করা উচিত। নিজেকে প্রশ্ন করা প্রয়োজন, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করছি, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য?
নিয়ত বিশুদ্ধ রাখা এবং লোকদেখানো মনোভাব থেকে বেঁচে থাকার চেষ্টা করাই ইখলাসের পথে চলার গুরুত্বপূর্ণ উপায়।
রায়হান আল ইমরান : আলেম, লেখক ও গবেষক
আমাদের দোয়া কেন কবুল হয় না
আমাদের দোয়া কেন কবুল হয় না
ইন্টারনেটে নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বে সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। তবে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ফ্রিডম হাউসের করা ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গতকাল বৃহস্পতিবার ফ্রিডম হাউসের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ১২ মাসের পরিস্থিতির ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে।
ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেটে নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে ১০০ স্কোরের মধ্যে এ বছর বাংলাদেশের স্কোর ৫০। আগের দুই বছরে এই স্কোর ছিল যথাক্রমে ৪০ ও ৪৫। অবশ্য টানা দুই বছর ধরে অগ্রগতি হলেও বাংলাদেশের নাগরিকেরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এখনো ‘আংশিক স্বাধীন’।
প্রতিবেদনে ৩৮টি দেশের ইন্টারনেট স্বাধীনতার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। বাংলাদেশের ৫ পয়েন্ট অগ্রগতির ৪ পয়েন্ট এসেছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে। বাকি ১ পয়েন্ট এসেছে অনলাইন আধেয়র (কনটেন্টে) ওপর বিধিনিষেধ কমার কারণে।
বিশ্বে ইন্টারনেট স্বাধীনতা টানা ১৬তম বছরের মতো কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ২০১৬ সালের পর এই প্রথম বাংলাদেশে পুরো এক বছর ইন্টারনেট ‘শাটডাউনের’ (ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ) ঘটনা ঘটেনি। জুলাই গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও এরপর নেওয়া সংস্কার উদ্যোগকে বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতার অগ্রগতির কারণ হিসেবে উল্লেখ করেছে ফ্রিডম হাউস।
ফ্রিডম হাউসের প্রতিবেদনে বিশ্বের প্রায় ৭১ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ৩০ দশমিক ৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীকে ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে ‘মুক্ত নয়’ শ্রেণিতে রাখা হয়েছে। ৩১ শতাংশ ব্যবহারকারী রয়েছেন ‘আংশিক মুক্ত’ শ্রেণিতে। আর মাত্র ৯ দশমিক ১ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী মুক্ত ইন্টারনেট পরিবেশে রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ৯১ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে এস্তোনিয়া। চীন, ইরান ও মিয়ানমার ৯ স্কোর নিয়ে সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে। রাশিয়ার স্কোর ১৬, পাকিস্তানের ২৭ ও ভারতের ৫০।
প্রতিবেদন অনুযায়ী, কোনো দেশের স্কোর ৭০ থেকে ১০০-এর মধ্যে থাকলে সেটিকে ইন্টারনেটে ‘স্বাধীন’, ৪০ থেকে ৬৯-এর মধ্যে থাকলে সেটিকে ‘আংশিক স্বাধীন’ ও ০ থেকে ৩৯-এর মধ্যে থাকলে দেশটি ‘স্বাধীন নয়’ বলে বিবেচনা করা হয়।
ফ্রিডম হাউস বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলের সমাবেশ ও আন্দোলনের সময় প্রায়ই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হতো। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময়ও ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এসব কারণে দেশটির ইন্টারনেট স্বাধীনতার পরিসর সংকুচিত হয়।
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার
ইন্টারনেট স্বাধীনতার উন্নতি হলেও সাংবাদিকদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রিডম হাউস। প্রতিবেদন অনুযায়ী, জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশের ২৮০ জনের বেশি সাংবাদিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে মামলার মুখোমুখি হয়েছেন। তাঁদের মধ্যে অনলাইন সংবাদমাধ্যমে কাজ করা সাংবাদিকেরাও রয়েছেন।
এসব মামলার বেশির ভাগই ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়ে সংবাদ পরিবেশনের সঙ্গে সম্পর্কিত। ওই সংবাদগুলোকে আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল বলে মনে করা হয়েছিল।
ফ্রিডম হাউসের প্রতিবেদনে ২০২৫ সালের ডিসেম্বরে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ও স্বাধীন এ দুই সংবাদমাধ্যমকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতপন্থী বলে প্রচার করা হয়। এরপর একদল মানুষ সংবাদমাধ্যম দুটির কার্যালয়ে হামলা চালায় এবং ভবনে আগুন দেয়। এতে সেখানে কর্মরত সাংবাদিকেরা বিপদের মুখে পড়েন। ফ্রিডম হাউস এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হিসেবে তুলে ধরেছে।
প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের ওপর আরোপ করা বিধিনিষেধের কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কখনো কখনো আওয়ামী লীগ সরকারের মতোই দমনমূলক কৌশল ব্যবহার করেছে।
নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ
প্রতিবেদনে ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতার অগ্রগতি দেখিয়েছে, কীভাবে গণ-আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের ডিজিটাল দমন-পীড়নের অবসান ঘটিয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ফ্রিডম হাউসের মতে, গণ–আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিনের ইন্টারনেট নিয়ন্ত্রণব্যবস্থায় পরিবর্তন এসেছে। তবে এই অগ্রগতি ধরে রাখা এবং টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। কেমন খেলে ভাঙলেন এই রেকর্ড? দেখুন ভিডিও প্রতিবেদনে...
সাইবার হামলার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কায় সাইটটি বন্ধ রাখা হয়েছে। বিস্তারিত ভিডিওতে...
সাজেকে অবরোধকে কেন্দ্র করে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় নিরাপদে খাগড়াছড়ি ফিরেছেন সাজেকে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটক। বিস্তারিত ভিডিওতে….
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরের নাম বদলে তাঁর বা আমেরিকার নামে রাখার অনুরোধ গুগল প্রত্যাখ্যান করেছে। বুধবার সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, তাঁর এই প্রস্তাব নিয়ে গুগল এগোতে পারবে কি না, তা জানতে তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে ফোন করেছিলেন।
ট্রাম্প বলেন, ‘আমি কেবল দুটি মহাসাগর পছন্দ করি: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরের নামের সঙ্গে আমি ট্রাম্প বা আমেরিকা যুক্ত করতে রাজি নই। তাই আমরা আটলান্টিক মহাসাগরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছি। এরপর আমি গুগল ম্যাপসকে ফোন করি, যারা হ্রদটির ব্যাপারে দারুণ কাজ করেছিল...উপসাগরের ঘটনা নিয়ে তারা অবশ্য এখনো কিছুটা নার্ভাস।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি বললাম, সুন্দর, আমি আটলান্টিক মহাসাগর নিয়ে ভাবছি।’
এর আগে একটি নির্বাহী আদেশে গালফ অব মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অব আমেরিকা রেখেছিলেন ট্রাম্প। তিনি সে কথারই উল্লেখ করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য বিরোধের সময় লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার জোর চেষ্টাও চালিয়েছিলেন তিনি। এমনকি নতুন এই নাম ব্যবহার করার জন্য তিনি মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছিলেন।
ট্রাম্পের ভাষ্যমতে, তাঁর এই সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন পিচাই।
গুগল সিইওর উত্তরটি ট্রাম্প এভাবে বর্ণনা করেন, ‘তিনি বলেছেন, না, না, না। এবার আমি এটা করছি না...স্যার, মহাসাগরের বিষয়টা আলাদা। এগুলো...অনেকগুলো দেশজুড়ে বিস্তৃত। দয়া করে আমাদের এটা করতে বলবেন না।’
‘তাই আমি সম্ভবত এই প্রস্তাব থেকে সরে আসব। আমার কি সরে আসা উচিত?’ এ কথা বলে ট্রাম্প আরও যুক্ত করেন, ‘আমার মনে হয়, এর নাম আটলান্টিক মহাসাগরই থাক।’
এ বিষয়ে মন্তব্যের জন্য দ্য গার্ডিয়ান গুগলের সঙ্গে যোগাযোগ করেছে।
এর আগে নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের দাবি মেনে নিয়েছিল গুগল। এর ফলে মেক্সিকো, কানাডাসহ সাধারণ মানুষের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের।
গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই জায়গাগুলোকে গালফ অব আমেরিকা এবং লেক আমেরিকা হিসেবে দেখানো হয়। অন্যদিকে সার্চ বা অনুসন্ধানের ফলাফলে মূল নামের পাশে বন্ধনীর ভেতরে নতুন নামগুলো দেখানো হয়। তবে মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীরা এখনো আগের সেই মূল নামগুলোই দেখতে পান।
রাজধানীর পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে রোজিনা খাতুন (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গৃহবধূর এই মৃত্যু সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, রোজিনা সপরিবার পূর্ব নাখালপাড়ায় থাকতেন। তাঁর স্বামী আরিফ হাসান পেশায় বৈদ্যুতিক সামগ্রী ব্যবসায়ী। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আরিফ হাসানকে আটক করা হয়েছে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, রোজিনার লাশ মেঝেতে পড়ে ছিল। তাঁর গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সময় রোজিনার স্বামী আরিফ হাসান বাসায় ছিলেন। তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর কথাবার্তা অসংলগ্ন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে রোজিনার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।
দুর্গাপূজার বিসর্জনের সময় কেবল সনাতন ধর্মের অনুসারীরাই প্রতিমা স্পর্শ করতে পারবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন নির্দেশ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে রাজ্যে অস্পৃশ্যতা বা ছোঁয়াছুঁয়ির প্রথা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর নির্দেশের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। ধর্মীয় ঐতিহ্য রক্ষার জন্যই এ ব্যবস্থা।
কলকাতায় বুধবার থেকে দুর্গাপ্রতিমা বিসর্জন শুরু হয়েছে। এটি চলবে আরও কয়েক দিন। বিসর্জনের প্রস্তুতি দেখতে হুগলি নদীর তীরে বাবুঘাট পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান, উৎসব তো বটেই, কিন্তু সেটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে ধর্মীয় যে ঐতিহ্য, সেটাকে ঠিকঠাক রাখা।’
প্রতিমা বিসর্জনের কাজে যুক্ত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এমনকি মাকে যাঁরা নিয়ে যাবেন, লোকজন, তাঁদের নাম-পরিচয়ও আমি সিপিকে (পুলিশ কমিশনারকে) বলে গেলাম, চিহ্নিত করে দিতে হবে। যাঁরা সনাতন ধর্ম মানেন, তাঁরাই প্রতিমাতে হাত দেবেন। এটার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই।’
শ্রমিকদের জীবিকায় প্রভাবের আশঙ্কা
কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনঘাটে দীর্ঘদিন ধরে নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষ কাজ করেন। বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় ভারী প্রতিমা বহন ও নদীতে নামানোর কাজে অনেক দিনমজুর ও শ্রমিক যুক্ত থাকেন।
এসব ব্যক্তির মধ্যে দরিদ্র মুসলমানদের পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং তফসিলি উপজাতিভুক্ত মানুষও রয়েছেন। অর্থের বিনিময়ে তাঁরা দুর্গাসহ বিভিন্ন প্রতিমা বহনের কাজ করেন। তাঁদের সবাই সনাতন ধর্মের অনুসারী নন।
পূজার আয়োজকেরা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরণ করলে এসব শ্রমিকের একাংশ কাজ হারাতে পারেন। এতে তাঁদের জীবিকার ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
কলকাতা পৌর করপোরেশন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন বিসর্জনঘাটে এই শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের মধ্যে যাঁরা সনাতন ধর্ম মানেন না, নির্দেশ কার্যকর হলে তাঁরা প্রতিমা স্পর্শ বা বহনের কাজে অংশ নিতে পারবেন না।
সে ক্ষেত্রে বিকল্প কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে প্রশাসন এখনো স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি।
কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনঘাটে দীর্ঘদিন ধরে নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষ কাজ করেন। বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় ভারী প্রতিমা বহন ও নদীতে নামানোর কাজে অনেক দিনমজুর ও শ্রমিক যুক্ত থাকেন।
‘হিন্দুধর্ম এতটা সংকীর্ণ নয়’
মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এতটা সংকীর্ণ কিন্তু হিন্দুধর্ম নয়, হিন্দুধর্ম উদার। আপনি কি ধর্ম দেখে দেখে, জাতপাত দেখে দেখে, দেখতে যাবেন, এ ছোঁবে, এ ছোঁবে না। শ্রীরামকৃষ্ণ এ কথা বলে যাননি। স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি। শ্রী চৈতন্য দেব এই হিন্দুত্ব দেখিয়ে যাননি।’
কংগ্রেসের রাজ্য মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, রবীন্দ্র-নজরুলের বাংলায় এই ধরনের কথার অবতারণা হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, ন্যক্কারজনক।
সিপিএম নেতা শতরূপ ঘোষ দুর্গাপূজার আয়োজনের সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আপনি আজকে বলছেন সনাতনীরা শুধুমাত্র ঠাকুরকে স্পর্শ করতে পারবে, মুসলমান কৃষকেরা যে পদ্মফুল চাষ করেন, সেই পদ্মফুল বাদ দিয়ে সন্ধিপূজা হয় দুর্গাপূজায়?’
পূজার বিভিন্ন উপকরণ মুসলমান কারিগর ও জরিশিল্পীরা তৈরি করেন বলে উল্লেখ করেন শতরূপ ঘোষ। তিনি বলেন, যেকোনো উৎসবে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে আনন্দ করেন, সেটাই হওয়া উচিত একটা সুস্থ সমাজে।
কলকাতা শহরের সাবেক মেয়র ও প্রবীণ সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্য সংবিধানের পরিপন্থী। এর মাধ্যমে মৌলবাদকে উসকে দেওয়ার চেষ্টা চলছে।
আপনি আজকে বলছেন সনাতনীরা শুধু ঠাকুরকে স্পর্শ করতে পারবে, মুসলমান কৃষকেরা যে পদ্মফুল চাষ করেন, সেই পদ্মফুল বাদ দিয়ে সন্ধিপূজা হয় দুর্গাপূজায়?
শতরূপ ঘোষ, সিপিএম নেতা
অস্পৃশ্যতা নিয়ে নতুন বিতর্ক
ভারতের সমাজে জাতপাত ও ছোঁয়াছুঁয়িকে কেন্দ্র করে দীর্ঘদিনের নানা প্রথা রয়েছে। উচ্চবর্ণ ও নিম্নবর্ণের বিভাজন এবং জাতভিত্তিক রাজনীতিও দেশটিতে এখনো সক্রিয়।
ভারতের সংবিধানে অস্পৃশ্যতা নিষিদ্ধ হলেও সমাজ থেকে এ প্রথা পুরোপুরি দূর হয়নি।
বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশের ফলে পশ্চিমবঙ্গে সেই বিভাজন আবার মাথাচাড়া দিতে পারে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। জনপ্রিয় ব্লগার সৈকত বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের যা কিছু গর্বের, যা কিছু নিজের, সবকিছু পুড়বেই। সবে তো ছোঁয়াছুঁয়ি দিয়ে শুরু হয়েছে, এরপর বর্ণভেদ, তারপর সতীদাহটাহ চলে এলেও আশ্চর্য হব না।’
বিসর্জনঘাটে বাড়তি নিরাপত্তা
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিমা বিসর্জনের দায়িত্বে থাকা ব্যক্তিদের নামের তালিকা ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে দেওয়া হয়েছে।
এবার বিসর্জন ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফকে প্রস্তুত রাখা হয়েছে।
তবে প্রতিমা স্পর্শের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে ভিন্ন ধর্মাবলম্বী শ্রমিকদের পরিবর্তে কাদের দিয়ে বিসর্জনের কাজ করানো হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নোয়াখালীপাড়া। বুধবার ভোরের আজানের পর রান্নাঘরে চা বানাতে যান এ গ্রামের ষাটোর্ধ্ব নারী শবে মেরাজ। রান্নাঘরে পা দিতেই শোনেন ফোঁস ফোঁস শব্দ, দেখেন বিশাল সাপ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সাপটি মেরে ফেলতে উদ্যত হন। পরে বন বিভাগের হস্তক্ষেপে প্রাণে বেঁচে যায় পরিবেশবান্ধব বিষধর সাপটি।
সাপটি উদ্ধারে প্রথম এগিয়ে আসেন পাশ্ব৴বর্তী রাজারছড়া গ্রামের নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ বন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গঠিত কমিউনিটি প্যাট্রল গ্রুপের (সিপিজি) সদস্য। তিনি প্রথম আলোকে বলেন, শবে মেরাজের ছেলে ছৈয়দুল আমিন ভোরে তাঁকে খবর দেয় যে তাদের বাড়িতে সাপ ঢুকেছে। তিনি গিয়ে দেখেন, ওখানে প্রায় ১০০ মানুষ জড়ো হয়েছেন সাপটিকে খুঁজে বের করে মেরে ফেলতে।
নূর মোহাম্মদ জড়ো হওয়া লোকজনকে বন্য প্রাণী আইন সম্পর্কে সতর্ক করে বলেন, এই সাপ হত্যা করা আইনে অপরাধ। এর মধ্যে তিনি বন বিভাগকে খবর দেন। বন বিভাগের লোকজন দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।
সাপটির দৈর্ঘ্য ২০ ফুট ও ওজন ৭ কেজি বলে জানান নূর মোহাম্মদ। পরে বন বিভাগের উপস্থিতিতে সে সাপটি বস্তায় ভরেন নূর মোহাম্মদ। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে শিখলালীর জাহাজপুরা গর্জন বনে সাপটিকে অবমুক্ত করা হয়।
জানতে চাইলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন শিলখালীর রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটি ‘কিং কোবরা’ সাপ। পরিবেশের জন্য এ সাপ খুব উপকারী। খবর পেয়ে তাঁরা নোয়াখালী পাড়ায় গিয়ে দেখেন, অনেক লোক সাপটিকে মেরে ফেলতে জড়ো হয়েছেন লাঠিসোঁটা নিয়ে।
তৌহিদ বলেন, ‘লোকজনকে নিবৃত্ত করতে বেগ পেতে হয়েছে আমাদের। পরে অনেক চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে দূরে অবমুক্ত করে দিই। সাপটিকে কেন মেরে ফেলিনি, এ জন্য স্থানীয় লোকজন ক্ষুব্ধ।’
দীর্ঘদিন ধরে সাপ নিয়ে কাজ করছেন সর্প–বিশেষজ্ঞ মো. আবু সাঈদ। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশে সর্বশেষ তথ্য অনুযায়ী ১০৭ প্রজাতির সাপ আছে। এর মধ্যে বিষধর সাপ আছে ৩২ প্রজাতির। বিষধর সাপের মধ্যে কিং কোবরা হচ্ছে সবচেয়ে বড়। এটি ৪৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ সাপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ।
আবু সাঈদের ধারণা, কিং কোবরা দাঁড়াশ সাপ খেয়ে থাকে। দাঁড়াশ থাকে বসতবাড়ি ও কৃষিজমিতে। হয়তো দাঁড়াশ সাপকে তাড়া করতে গিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছে সাপটি।
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)–২০২৬ এর ৪১ এর ৩ ধারায় এ সাপ প্রথমবার হত্যায় সর্বোচ্চ তিন বছর জেল অথবা তিন লাখ টাকা জরিমানার বিধান আছে। একই অপরাধ আবার করলে পাঁচ বছর জেল অথবা পাঁচ লাখ টাকা জরিমানা করার কথা বলা আছে।
প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের তালিকায় কিং কোবরা বা রাজগোখরা সাপটি বিলুপ্তির ঝুঁকিতে থাকা (ভালনারেবল) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। বন উজাড়ের ফলে আবাস হারিয়ে সাপটি নানামুখী সংকটের মধ্যে রয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে বড় হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। এ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার এবং জ্বালানি অবকাঠামো নিশানা করা হতে পারে। দুই দেশ হামলার জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে যেকোনো ধরনের হামলার দাঁতভাঙা জবাব দেওয়া ও সংঘাত ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।
মার্কিন কর্মকর্তা ও সামরিক পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে গত বুধবার দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, স্বল্প সময়ের মধ্যে তীব্র হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এ সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আগের বড় হামলায় লক্ষ্য অর্জিত হয়নি। উল্টো বিশ্বে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বেড়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নড়বড়ে হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুতেও টান পড়েছে।
কিছু মার্কিন পরিকল্পনাকারীর ধারণা, টানা তিন দিন ইরানে ব্যাপক পরিসরে তীব্র হামলা চালানো হতে পারে। হামলায় ইরানের অর্থনীতির এত বিপুল ক্ষয়ক্ষতি করা হবে, যাতে তেহরান আলোচনায় ছাড় দিতে বাধ্য হয়।
তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আগের বড় হামলায় লক্ষ্য অর্জিত হয়নি। উল্টো বিশ্বে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বেড়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নড়বড়ে হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুতেও টান পড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার একটি লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা। কিন্তু প্রায় আট মাসের সংঘাতের পরও ইরানের সরকার টিকে আছে। কঠোর নিষেধাজ্ঞা ও মার্কিন নৌ অবরোধও দেশটিকে গুরুত্বপূর্ণ ছাড় দিতে বাধ্য করতে পারেনি। এ পরিস্থিতিতে ইরানে নতুন করে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
নির্বাচনের হিসাব, ট্রাম্পের দ্বিধা
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর একাধিকবার বড় হামলার প্রস্তাব আটকে দিয়েছেন ট্রাম্প। অক্টোবরের শুরুতে দুই দেশের বাহিনী হামলার প্রায় সব প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তিনি তা স্থগিত করেন। নভেম্বরের শুরুতে মধ্যপ্রাচ্য অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরি, হাজারো মেরিন সেনা, যুদ্ধবিমান, বিশেষ বাহিনীসহ যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা।
২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে নেতানিয়াহু হেরে গেলে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়া পর্যন্ত তিনি কিছুদিন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নতুন করে যুদ্ধ শুরু করা তাঁর জন্য কঠিন হতে পারে। এসব কিছু হামলার পরিকল্পনায় প্রভাব ফেলছে।
অন্যদিকে নতুন করে যৌথ হামলার আশঙ্কাকে কাজে লাগিয়ে বিরোধীদের নিয়ে ঐক্য সরকার গঠনের চেষ্টা করতে পারেন নেতানিয়াহু, কিছু বিশ্লেষক এমনটি মনে করেন।
ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক মাজাল মুয়ালেম বলেন, তিনি (নেতানিয়াহু) বিষয়টি কাজে লাগিয়ে জরুরি সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। তবে এবার তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের গভীর সন্দেহের মুখে পড়বেন।
যুদ্ধ আমাদের বুঝিয়েছে, ট্রাম্পের ওপর চাপ তৈরির সবচেয়ে কার্যকর উপায় হলো তেল ও জ্বালানির দাম বাড়ানো। কারণ, এতে যুক্তরাষ্ট্রের জনগণ ক্ষতিগ্রস্ত হবে।
পেইমান সালেহি, তেহরানভিত্তিক বিশ্লেষক
আঘাত কোথায়, পাল্টা জবাব কী
পরিকল্পনার কেন্দ্রে রয়েছে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা। এর মধ্যে পাহাড়ের গভীরে অবস্থিত ‘পিক্যাক্স’ কেন্দ্রও আছে। ট্রাম্প সেখানে ২২ হাজার পাউন্ডের ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের কথা বিবেচনা করছেন। তবে অস্ত্রবিশেষজ্ঞরা বলছেন, ভূমির ওপর বিস্ফোরিত হওয়া এই বোমায় ভূগর্ভস্থ কেন্দ্র ধ্বংসের আশঙ্কা কম।
জ্বালানি স্থাপনাও সম্ভাব্য লক্ষ্য। যদিও তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় কিছু কর্মকর্তা শোধনাগার এড়িয়ে যেতে চান।
ইরানের কর্মকর্তারা বলেছেন, নতুন হামলা হলে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি অবকাঠামোর পাশাপাশি ডেটা সেন্টার এবং সমুদ্রতলের ইন্টারনেট কেবলেও আঘাত করা হতে পারে।
হুতিদের হামলার কারণে গত বুধবার সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে না থাকা মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
তেহরানের বিশ্লেষক পেইমান সালেহি বলেন, ‘যুদ্ধ আমাদের বুঝিয়েছে, ট্রাম্পের ওপর চাপ তৈরির সবচেয়ে কার্যকর উপায় হলো তেল ও জ্বালানির দাম বাড়ানো। কারণ, এতে যুক্তরাষ্ট্রের জনগণ ক্ষতিগ্রস্ত হবে।’
হুতিদের হামলার কারণে গত বুধবার সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে না থাকা মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
যুদ্ধের মাধ্যমে সমাধান কি সম্ভব
ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। তবে পরমাণু বিষয়ে ছাড় দিতে রাজি নয় তেহরান। তারা চায় প্রাথমিকভাবে হরমুজে জাহাজ চলাচল নিয়ে একটি চুক্তি হবে। পরবর্তী পর্যায়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। কিন্তু ওয়াশিংটন শুরু থেকে পারমাণবিক কর্মসূচিকে আলোচনায় রাখতে চায়।
সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ডানা স্ট্রাউল বলেন, অঞ্চলটি যখন আরও অস্থিতিশীল ও সংঘাতপূর্ণ হয়ে উঠছে, তখন নতুন করে যুদ্ধ শুরু করলে পরিস্থিতির কী উন্নতি হবে, তার কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা ট্রাম্প বা নেতানিয়াহু কেউই দিতে পারেননি।
ইরানি আলোচক দলের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি তিন দিনে যুদ্ধ শেষ করার ধারণাকে আকাশকুসুম ‘কল্পনা’ বলে মনে করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের পাল্টা হামলা হবে আরও তীব্র, সৃজনশীল ও ভিন্ন ধাঁচের।’
মিয়ানমারের গৃহবন্দী সাবেক নেত্রী অং সান সু চি পাঁচ বছর পর তাঁর ছেলের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সু চির ছেলে কিম অ্যারিস জানান, এদিন তিনি তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। তারপর থেকে শান্তিতে নোবেলজয়ী এই নেতাকে বন্দী রাখা হয়েছে। এত দিন ৮১ বছর বয়সী সু চির বিষয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে খবর পেতেন ছেলে অ্যারিস।
মায়ের সঙ্গে কথা হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘আবার মায়ের কণ্ঠ শুনতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমকে জানিয়েছেন, লন্ডনে মিয়ানমারের দূতাবাসের মাধ্যমে টেলিফোনে সু চির সঙ্গে কথা বলেছেন অ্যারিস। এ সময় মা ও ছেলের আলাদা দুটি ছবিও প্রকাশ করা হয়েছে।
কারাবন্দী সু চিকে কী উপহার পাঠালেন রাজা চার্লস
কারাবন্দী সু চিকে কী উপহার পাঠালেন রাজা চার্লস
মিয়ানমারে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে সু চির ১৮ বছরের সাজা ভোগ করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। রয়টার্স, ব্যাংকক
বন্দী সু চির সঙ্গে রেড ক্রস প্রতিনিধির বৈঠক, জান্তা কেন হঠাৎ এমন বৈঠকের আয়োজন করল
বন্দী সু চির সঙ্গে রেড ক্রস প্রতিনিধির বৈঠক, জান্তা কেন হঠাৎ এমন বৈঠকের আয়োজন করল
২০২ রান। ১১৪ বল। ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরি। হ্যারি ব্রুকের ব্যাটে একের পর এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড; কিন্তু রাওয়ালপিন্ডিতে গতকাল দিন শেষে সব আলো কেড়ে নিয়েছে শ্রীলঙ্কা। ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে দলটি। দুই দলের ব্যাটসম্যানদের দাপটে ম্যাচে উঠেছে ৮৫৯ রান, ওয়ানডে ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।
৪৩০
ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার লক্ষ্য। সেই লক্ষ্য তাড়া করে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার একমাত্র নজির দক্ষিণ আফ্রিকার। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রানের লক্ষ্য পেরিয়ে জিতেছিল দলটি।
৪২৯/৪
শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ। পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে প্রথম ৪০০ রানের বেশি দলীয় সংগ্রহ এটি। এর আগে দেশটিতে সর্বোচ্চ সংগ্রহ ছিল পাকিস্তানের, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭৫/৩।
২০২
শ্রীলঙ্কার বিপক্ষে হ্যারি ব্রুকের রান। ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ইনিংসটি ছিল বেন স্টোকসের, ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান।
প্রথম
ওয়ানডে ইতিহাসে পরাজিত দলের হয়ে ডাবল সেঞ্চুরি করার নজির গড়েছেন ব্রুক। এর আগে হারতে থাকা দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল চার্লস কভেন্ট্রির অপরাজিত ১৯৪ রান, ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে।
দ্বিতীয়
লিস্ট ‘এ’ ক্রিকেটেও সফল রান তাড়ার তালিকায় শ্রীলঙ্কার এই জয় দ্বিতীয় স্থানে। ৪০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করে জেতার সর্বশেষ পাঁচটি ঘটনার চারটিই ঘটেছে ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে।
৮৫৯
ম্যাচে দুই দলের মোট রান। ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। সর্বোচ্চ ৮৭২ রান উঠেছিল ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া ম্যাচে।
১১৪
ডাবল সেঞ্চুরি করতে ব্রুকের খেলা বলসংখ্যা। ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড এটি। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডটি গড়েছিলেন ভারতের শুভমান গিল।
১৮৮
পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন। এবার শ্রীলঙ্কার কোচ হিসেবে রাওয়ালপিন্ডিতে উপস্থিত ছিলেন তিনি, দেখেছেন নিজের রেকর্ড ভাঙার দৃশ্য।
১৮৯
ওয়ানডেতে কোনো ওপেনার নন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস এখন ব্রুকের। এর আগে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ নম্বরে ব্যাটসম্যানদের মধ্যে আগের সর্বোচ্চ ছিল ভিভ রিচার্ডসের অপরাজিত ১৮৯ রান, ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের
১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের
৪
অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সংখ্যা। ব্রুকের আগে এই কীর্তি ছিল ভারতের বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা ও শুভমান গিলের। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল অ্যান্ড্রু স্ট্রসের ১৫৮ রান, ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে।
১৭৪
পেসারদের বিপক্ষে মাত্র ৯০ বলে ব্রুকের রান। বল ধরে ধরে হিসাব রাখার তথ্য পাওয়া যায়, এমন ওয়ানডে ম্যাচগুলোতে পেসারদের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান এটি। আগের রেকর্ড ছিল রোহিত শর্মার, ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের ইনিংসে পেসারদের বিপক্ষে করেছিলেন ১৬৬ রান।
২৬১
ইনিংসের ২৫ ওভার শেষে ১৬৯/২ অবস্থায় থাকা শ্রীলঙ্কার তখনো জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬১ রান। ওয়ানডেতে শেষ ২৫ ওভারে এত রান প্রয়োজন থাকার পরও জেতার নজির আর নেই। আগের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের, ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ২৫ ওভারে ২১৫ রান দরকার ছিল তাদের।
১০৩
ইংল্যান্ডের পেসার স্যাম কারেনের খরচ করা রান। পুরুষদের ওয়ানডেতে ইংল্যান্ডের কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৮ রান দিয়ে আগের রেকর্ডটিও ছিল কারেনের।
৮
ম্যাচে অন্তত ফিফটি করেছেন দুই দলের আট ব্যাটসম্যান। ওয়ানডের এক ম্যাচে আটটি ফিফটি বা তার বেশি ইনিংসের নজির যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এমন ঘটনা দেখা গেছে তিনবার, প্রতিবারই উপমহাদেশে।
৯৩
ইংল্যান্ড–শ্রীলঙ্কা ম্যাচে দুই দল মিলে চার মেরেছে ৯৩টি, ওয়ানডের এক ম্যাচে যা সর্বোচ্চ। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুই দল মিলে ৮৭টি চার মেরেছিল। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা মেরেছেন ৪৮টি চার, শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা ৪৫টি।
৪২৯ রান করেও হারল ইংল্যান্ড, রান তাড়ায় অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
৪২৯ রান করেও হারল ইংল্যান্ড, রান তাড়ায় অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
২০২৬ সালের ২৩ অক্টোবর কবি শামসুর রাহমানের ৯৭তম জন্মবার্ষিকী। ২০২৯ সালে শততম হবে। অর্থাৎ শামসুর রাহমানের মৃত্যুর প্রায় দুই দশক পর তাঁর জন্মবার্ষিকী নিয়ে কথা বলা কেবল একজন প্রয়াত কবিকে স্মরণ করার জন্য নয়; বরং এটি আমাদের বর্তমানকে বোঝার একটি সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক প্রয়াস হওয়া উচিত বলে আমি মনে করি। আর একই সঙ্গে এটিও মনে করিয়ে দিতে চাই, কবির শততম জন্মবার্ষিকীর জন্য আমরা কতটা প্রস্তুত। প্রস্তুতিস্বরূপ অন্তত তিনটি কাজ করা প্রয়োজন: সাহিত্য সংরক্ষণ ও প্রকাশ, চর্চা ও প্রসার এবং স্মৃতি রক্ষা। শামসুর রাহমানের মতো এই উচ্চতার কবির জন্য এর থেকে কম কিছু হওয়া উচিত নয়।
সাহিত্য সংরক্ষণের জন্য কবির প্রকাশিত ও অপ্রকাশিত সব কবিতা, প্রবন্ধ, অনুবাদ এবং চিঠি ইত্যাদি সংগ্রহ করে নির্ভরযোগ্য ‘রচনাবলি’ প্রকাশ করা প্রয়োজন। এই কাজটি খুবই দ্রুত হওয়া উচিত৷ কারণ, কাজটি দ্রুত হলেই কবির পরিবার–পরিজন খুব বেশি সাহায্য করতে পারবে। সংরক্ষণের অভাবে বহু মাস্টারপিস কালের গহ্বরে হারিয়ে গেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল আর্কাইভও খুব জরুরি। এমনটা হলে নতুন প্রজন্মের পাঠকের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এসবের পাশাপাশি কবির শ্রেষ্ঠ কবিতাগুলো বিভিন্ন ভাষায় না হলেও অন্তত ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন। এমনটা হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের বড় বড় কবিদের সঙ্গে কবি শামসুর রাহমানের তুলনামূলক অধ্যয়ন হওয়ার সুযোগ হয়ে উঠবে।
কবির জন্ম-মৃত্যুবার্ষিকীতে তাঁর কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান, সেমিনার ও সাহিত্য আড্ডার আয়োজন করা। বাংলা একাডেমি কর্তৃপক্ষ চাইলে দীর্ঘমেয়াদি ‘কবি শামসুর রাহমান ফেলোশিপ’ চালু করতে পারে। যেখানে নিয়মিত সেমিনার-সিম্পোজিয়াম হতে পারে। আর এমনটা হলে কবির সাহিত্যকর্মের ওপর গবেষণা হওয়ার একটা বন্দোবস্ত হবে। উন্মোচিত হবে নতুন নতুন দিক।
দ্বিতীয় বিষয়টি হলো চর্চা ও প্রসার। কবির জন্ম-মৃত্যুবার্ষিকীতে তাঁর কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান, সেমিনার ও সাহিত্য আড্ডার আয়োজন করা। বাংলা একাডেমি কর্তৃপক্ষ চাইলে দীর্ঘমেয়াদি ‘কবি শামসুর রাহমান ফেলোশিপ’ চালু করতে পারে। যেখানে নিয়মিত সেমিনার-সিম্পোজিয়াম হতে পারে। আর এমনটা হলে কবির সাহিত্যকর্মের ওপর গবেষণা হওয়ার একটা বন্দোবস্ত হবে। উন্মোচিত হবে নতুন নতুন দিক।
তৃতীয়টি হলো স্মৃতিরক্ষা কেন্দ্র স্থাপন করা, যেখানে কবির ব্যবহৃত জিনিসপত্র, খাতা, কলম ও দুর্লভ ছবি ইত্যাদি সহকারে একটি সংগ্রহশালা থাকবে। নরসিংদীর রায়পুরায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে ‘কবি শামসুর রাহমান স্মৃতি গ্রন্থাগার’ ২০০৯ সালে নির্মিত হলেও তা আলোর মুখ আর দেখেনি কখনো।
এরপরও প্রস্তুতিস্বরূপ এই মহাযজ্ঞ আয়োজন করা চাট্টিখানি কথা নয়। কারণ, শামসুর রাহমান প্রতিভাবান কবি। আর প্রতিভাবানরা সহজে কোনো কিছু মেনে নেন না। সমাজের সেলাই করা কাপড়ের মধ্যে নিজেদের ঢুকিয়ে দেন না। তাই প্রতিভাবান কবিদের যথেষ্ট প্রতিদ্বন্দ্বী থাকে। জীবদ্দশাতে তো বটেই; মৃত্যুর পরেও তা চলমান থাকতে পারে। উদাহরণ হিসেবে মহাকবি জন মিল্টনের কথাই ধরা যাক। সমসাময়িক রাজনৈতিক বৈরিতার সম্মুখীন হওয়ার পরও সাহিত্যিক প্রতিদ্বন্দ্বী বিশেষ করে কুৎসা তাঁকে খানিকটা পর্দার আড়ালে নিয়ে চলে যায়। এই কাজ জারি থাকে বহু বছর। এমনকি টি এস এলিয়টও অনেক সময় ধরে মিল্টন–বিরোধী সমালোচনায় নিয়োজিত ছিলেন। যদিও পরবর্তী সময়ে তিনি তাঁর নিজের ভুল বুঝতে পেরেছিলেন। যেমনটা বুঝতে পেরেছিলেন কবিগুরু নিজেও: মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কড়া সমালোচনা করেছিলেন প্রথম জীবনে। কিন্তু সেই মিল্টনই ইংরেজি ভাষার শ্রেষ্ঠ কবি। সেই মধুসূদনই বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি।
শামসুর রাহমানের কবিতা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখি জাতীয়তাবাদী সমালোচনা খুব অগ্রাধিকার পাচ্ছে। সেটা হয়তো সময়ের দাবি ছিল। আবার পুরাণভিত্তিক সমালোচনার ক্ষেত্রেও দেখি কোনো না কোনোভাবে জাতীয়তাবাদী সমালোচনা ঠাঁই করে নিয়েছে। এমনটা চলতে থাকলে দেখা যাবে মুষ্টিমেয় কবিতার মধ্যেই পাঠক ও সমালোচক ঘুরপাক খাচ্ছে। তাই এখন সময় এসেছে শামসুর রাহমানের কবিতাকে বিভিন্ন সমালোচনার লেন্স দিয়ে দেখার।
শামসুর রাহমানেরও প্রতিদ্বন্দ্বী রয়েছে। সেই প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক বাইনারির অংশ। সেখানে কাব্য ও শিল্প অনুপস্থিত। উপস্থিত রয়েছে আদর্শগত ও রাজনৈতিক পার্থক্য। রাজনৈতিক ও আদর্শিক মেরুকরণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ব্যক্তি মূল্যায়ন। ফলে শামসুর রাহমানের কবিতার নান্দনিকতা, আধুনিকতা বা শব্দের কারিগরি নিয়ে আলোচনা তেমন হয়নি বললেই চলে। এরপরও উল্লেখযোগ্য কাজ করেছেন হুমায়ুন আজাদ: শামসুর রাহমান/নিঃসঙ্গ শেরপা নামক একটি গুরুত্বপূর্ণ সমালোচনা গ্রন্থ রচনা করেছেন ১৯৮৩ সালে। পরবর্তী সময়ে গাজী আজিজুর রহমান আরেকটি বই লেখেন কবিদের কবি: জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, আবুল হাসান ২০১০ সালে। এই বইয়েও ছোট পরিসরে শামসুর রাহমান নিয়ে বেশ ভালো কাজ হয়েছে। এই দুটি বই ছাড়া শামসুর রাহমানের সাহিত্যকর্মের ওপর তেমন কোনো সিরিয়াস কাজ হয়েছে বলে মনে হয় না। এ ছাড়া বিভিন্ন পত্রিকা, লিটল ম্যাগাজিন, মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি বিভিন্ন জায়গায় শামসুর রাহমানকে নিয়ে অসংখ্য লেখা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেসব প্রয়াসও খুব খারাপ নয়। তবে এখন একটু ভিন্নভাবে কাজ করার সময় এসেছে।
শামসুর রাহমানের কবিতা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখি জাতীয়তাবাদী সমালোচনা খুব অগ্রাধিকার পাচ্ছে। সেটা হয়তো সময়ের দাবি ছিল। আবার পুরাণভিত্তিক সমালোচনার ক্ষেত্রেও দেখি কোনো না কোনোভাবে জাতীয়তাবাদী সমালোচনা ঠাঁই করে নিয়েছে। এমনটা চলতে থাকলে দেখা যাবে মুষ্টিমেয় কবিতার মধ্যেই পাঠক ও সমালোচক ঘুরপাক খাচ্ছে। তাই এখন সময় এসেছে শামসুর রাহমানের কবিতাকে বিভিন্ন সমালোচনার লেন্স দিয়ে দেখার। লেন্সগুলো আধুনিক নয় তবে তা কখনো শামসুর রাহমানের ওপর তেমনভাবে প্রয়োগ করা হয়নি। কিংবা খুব কম বাঙালি কবি–সাহিত্যিকের কপালেই তা জুটেছে। যেমন উত্তর-ঔপনিবেশিক সমালোচনা, মার্ক্সবাদী সমালোচনা, আধুনিকতাবাদী ও অস্তিত্ববাদী সমালোচনা, আর্কিটাইপাল সমালোচনা, আন্তপাঠিক সমালোচনা বা ইন্টারটেক্সচুয়াল সমালোচনা ইত্যাদি।
জাতীয়তাবাদী সমালোচনা তাঁর কবিতায় বাঙালি জাতীয় পরিচয়, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে বুঝতে সাহায্য করেছে। আর পুরাণভিত্তিক সমালোচনার মাধ্যমে তাঁর কবিতায় পৌরাণিক চরিত্র, প্রতীক ও আখ্যানের পুনর্ব্যবহার এবং সেগুলোর নতুন অর্থ নির্মাণ বিশ্লেষণও করা হয়েছে খানিকটা; যদিও এই দুই ক্ষেত্রেই আরও বিশদভাবে কাজ করার সুযোগ আছে।
আর অন্যদিকে উত্তর-ঔপনিবেশিক সমালোচনা সাংস্কৃতিক আধিপত্য, রাজনৈতিক দমন ও প্রতিরোধের দিকগুলো সাধারণত উন্মোচন করে। শামসুর রাহমানের কবিতাতেও বিস্তর সুযোগ রয়েছে। মার্ক্সবাদী সমালোচনা শ্রেণিবৈষম্য, শোষণ, ক্ষমতা ও সামাজিক অন্যায়ের বিশ্লেষণেও কার্যকর হতে পারে। আধুনিকতাবাদী ও অস্তিত্ববাদী সমালোচনার সাহায্যে নগরজীবন, নিঃসঙ্গতা, ব্যক্তিস্বাতন্ত্র্য ও অস্তিত্বের সংকট অনুধাবন করার জন্য শামসুর রাহমান হয়তো বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি। এই সময়ে খুব বেশি আলোচিত হচ্ছে পরিবেশগত সমালোচনা বা ইকোক্রিটিসিজম। আর জোরেশোরে খুব উচ্চারিত হচ্ছে উত্তর-মানবতাবাদ বা পোস্টহিউম্যানিজম। এসব তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি প্রয়োগের সময়ও এসেছে।
তাই শামসুর রাহমানের ৯৭তম জন্মবার্ষিকী যতটা না কবির নিজের তার চেয়েও অনেক বেশি পাঠক ও সমালোচকের। আর সময় যত যাবে এই দায়ের বোঝা ততই বাড়বে।
মুক্তির আট দিনের মাথায় বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে রজনীকান্ত অভিনীত তামিল ছবি ‘জেলার ২’। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। প্রথম সপ্তাহে ভারতের বাজারে ৩১৭ কোটি রুপি নেট আয় করার পাশাপাশি বিদেশের বাজার থেকেও এসেছে বিপুল অর্থ।
ভারতীয় গণমাধ্যম দ্য উইক-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথম সপ্তাহে ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে মোট আয় ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি এবং বিদেশের বাজার থেকে ২০৫ কোটি রুপি। অষ্টম দিনে ভারতের বাজারে আরও আয় যোগ হওয়ায় ছবিটি ৬০০ কোটি রুপির মাইলফলকের কাছাকাছি পৌঁছে যায়। ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত ভারতের বাজারে নেট আয় ছিল ৮ কোটি ৪৪ লাখ রুপি। তখন বিশ্বব্যাপী মোট আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬০০ কোটি রুপি অতিক্রম করা।
প্রথম দিন থেকেই বড় সূচনা
‘জেলার ২’ মুক্তির প্রথম দিন ভারতের বাজারে প্রায় ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে। দ্বিতীয় দিনে আয় ছিল ৩৭ কোটি ১০ লাখ রুপি। এরপর শনি ও রবিবার আয় আবার বাড়ে। চতুর্থ দিনে ছবিটি ভারতের বাজারে ৫৫ কোটি ৮৫ লাখ রুপি নেট আয় করে।
সপ্তাহের কর্মদিবসেও ছবিটির ব্যবসা ভালো ছিল। সোমবার আয় হয় ৪২ কোটি ৩৫ লাখ রুপি, মঙ্গলবার ৪৬ কোটি ৮০ লাখ রুপি। তবে মুক্তির সপ্তম দিনে আয় কমে ২৮ কোটি ১৫ লাখ রুপিতে নেমে আসে। প্রথম সপ্তাহের মধ্যে এটিই ছিল ছবিটির দৈনিক আয়ের বড় পতন।
ভারতের বাজারে তামিল সংস্করণ সবচেয়ে বেশি আয় করেছে। তেলুগু ও হিন্দি সংস্করণ থেকেও এসেছে উল্লেখযোগ্য অর্থ। বিদেশের বাজারে ছবিটির শক্তিশালী উপস্থিতি বিশ্বব্যাপী আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আগের ছবির সাফল্যের পুনরাবৃত্তি?
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি আয় করেছিল বলে বিভিন্ন বক্স অফিস প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই ছবিতে অবসরপ্রাপ্ত কারারক্ষী টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। পরিবারের ওপর বিপদ নেমে এলে অতীতের অপরাধজগতের সঙ্গে তাঁর সংঘাত শুরু হয়।
সিকুয়েলেও সেই চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। পরিচালনায় রয়েছেন নেলসন দিলীপকুমার। নতুন ছবিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী, এস জে সূর্য, রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও বিনায়কন। বিশেষ উপস্থিতিতে রয়েছেন মোহনলাল, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফ।
নিজেকে এখনো বাস কন্ডাক্টর ভাবি : রজনীকান্ত
নিজেকে এখনো বাস কন্ডাক্টর ভাবি : রজনীকান্ত
পরিচিত চরিত্র, অ্যাকশন, হাস্যরস এবং তারকাদের উপস্থিতি ছবিটির প্রতি দর্শকের আগ্রহ বাড়িয়েছে। রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ার ও বিপুল জনপ্রিয়তাও ছবিটির বাণিজ্যিক সাফল্যের বড় কারণ।
বক্স অফিসে সাফল্য পেলেও ‘জেলার ২’ নিয়ে সমালোচকদের মতামত একরকম নয়। রজনীকান্তের পর্দার উপস্থিতি, অ্যাকশন ও কমেডি প্রশংসা পেয়েছে। তবে ছবির দীর্ঘ দৈর্ঘ্য, দ্বিতীয়ার্ধের গতি এবং কিছু অতিথি চরিত্রের সীমিত ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকদের কেউ কেউ।
বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা (১ ডলার ১২২ টাকা ধরে)। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাদের ওই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বেসরকারি খাতের বিনিয়োগের জন্য এই অর্থের সংস্থান করতে রাজি হয়েছে জাপান সরকার। এতে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠক শেষে যৌথ বিবৃতির মাধ্যমে এই বিনিয়োগের বিষয়টি ঘোষণা করা হবে।
নিক্কেই এশিয়া বলছে, এই ঘোষণার প্রধান লক্ষ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং এশীয় অঞ্চলে চীনের প্রভাব হ্রাস করা। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে তৈরি করা।
জাপানের এই বিনিয়োগ বাংলাদেশে অটোমোবাইল, অন্যান্য উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। একই সঙ্গে জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্য অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’-এ জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই করেছে জাপান।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাবেন। সফরের দ্বিতীয় দিনে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজেও তিনি অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের আলোচনা হবে বলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে জাপানের সঙ্গে আটটির মতো সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন-চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে তাঁরা আশা করছেন।
প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব
প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব
প্রধানমন্ত্রীর এই সফরে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, গবেষণা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়নসহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রসচিব।
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও যোগাযোগ প্রকল্প নির্মাণ ও বাস্তবায়নে সহযোগিতা করে আসছে।
প্রধানমন্ত্রীর সফরে ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদারের প্রত্যাশা জাপানের
প্রধানমন্ত্রীর সফরে ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদারের প্রত্যাশা জাপানের
ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর জরুরি ব্যবস্থা নিয়েছে বিভিন্ন দেশের সরকার। ত্রুটি ধরা পড়ার খবর সামনে আসার পর বুধবার রাত থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। এরপরও লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানা গেছে।
এইচটিএমএল ও পাইথনের মতো পিএইচপি একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর ডেভেলপাররা বুধবার দুটি নিরাপত্তাত্রুটি ঠিক করার জন্য হালনাগাদ সংস্করণ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পিএইচপিতে থাকা এসব ত্রুটি শনাক্ত করা হয়। ব্যবহারকারীদের তা দ্রুত হালনাগাদ করার আহ্বান জানানো হয়।
বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স বলেন, ত্রুটিগুলো সংশোধন করে পিএইচপির হালনাগাদ সংস্করণ আসার আগেই ত্রুটিগুলো–সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে চলে আসে। এরপর থেকে এসব ত্রুটি কাজে লাগিয়ে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাইবার হামলার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। হামলাকারীদের এসব ত্রুটির সুযোগ নেওয়া ঠেকাতে প্রতিষ্ঠানগুলো দ্রুত ওয়েবসাইট হালনাগাদ করছে।
তবে ওয়েবসাইট হালনাগাদ করার প্রচেষ্টার মধ্যেই লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। বুধবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স বলেন, ‘নিরাপত্তা ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পরের ৪৫ মিনিটে সাইবার হামলার চেষ্টা বেড়ে কয়েক হাজার হয়ে যায়। দুই ঘণ্টার মধ্যে সংখ্যাটি কয়েক লাখে পৌঁছায়। এখন তা আরও বেশি।’
জাপানের কয়েকটি প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার জানিয়েছে, জরুরি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে তারা সাময়িকভাবে কিছু অনলাইন সেবা বন্ধ রেখেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ, উড়োজাহাজ পরিবহন সংস্থা এএনএ ও ইস্ট জাপান রেলওয়ে। জাপানের অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থাও অনলাইন সেবা সীমিত করেছে।
এদিকে ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ও সফটওয়্যারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চীনের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউডও গ্রাহকদের পিএইচপির হালনাগাদ সংস্করণ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
পিএইচপিতে এই নিরাপত্তাত্রুটির কারণে যে দুর্ভোগ দেখা দিয়েছে, তা ইন্টারনেট সচল রাখতে ব্যবহৃত প্রোগ্রামিং প্রযুক্তির জন্য বড় একটি পরীক্ষা বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা বুধবার বলেন, ‘দীর্ঘ সময়ের মধ্যে এমন ঘটনা কখনো দেখিনি।’ তিনি বলেন, নিরাপত্তা বজায় রেখে রক্ষণাবেক্ষণ করা যায়, এমন ডিজিটালব্যবস্থা তৈরির গুরুত্ব এই ঘটনা আবারও তুলে ধরেছে।
একে গত দুই বছরের মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছেন জার্মানির সাইবার সিকিউরিটিবিষয়ক প্রতিষ্ঠান ফ্রাউনহোফের ইনোভেশন প্ল্যাটফর্মের সায়েন্টিফিক পরিচালক হায়া শ্কুলম্যান। এসব ঝুঁকিকে বাস্তব উল্লেখ করে ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়েছেন তিনি।
মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আর সন্ধ্যার পর নগরের জিন্নাহপাড়া এলাকায় হত্যার শিকার হন এক গৃহবধূ।
পুলিশের তথ্য অনুযায়ী, পৃথক দুটি হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসাসংক্রান্ত বিরোধ থাকতে পারে।
খুলনা নগরে ভোরে যুবককে গুলি করে হত্যা
খুলনা নগরে ভোরে যুবককে গুলি করে হত্যা
রাতে গৃহবধূ খুন
রাত পৌনে আটটার দিকে জিন্নাহপাড়া এলাকার বউবাজারের সাত নম্বর গলির মাথায় গুলি করে হত্যা করা হয় খুশি (২৫) নামের এক গৃহবধূকে। তিনি ওই এলাকার খোকন শেখের মেয়ে এবং সুমন সরদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন খুশি। বাসা থেকে কয়েক মিটার দূরে আগে থেকে অবস্থান করা দুই দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাঁর মাথায় গুলি লাগে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন খুশিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুশি একা বের হয়েছিলেন, নাকি তাঁর সঙ্গে কেউ ছিলেন, তা জানা যায়নি। তবে বাসার কাছেই দুই দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যায়। খুশির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সৈয়দ মোশারফ হোসেন,  ওসি, লবণচরা থানা
গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে খুলনা মহানগরে ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের দাবি, ইতিমধ্যে এসব ঘটনার ৩১টির রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়েছে। খুলনা নগরে অন্তত ১০টি শীর্ষ অপরাধী চক্র সক্রিয় রয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, খুশি একা বের হয়েছিলেন, নাকি তাঁর সঙ্গে কেউ ছিলেন, তা জানা যায়নি। তবে বাসার কাছেই দুই দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যায়। খুশির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
খুশি ও তাঁর স্বামী সুমন সরদার ওরফে ব্লেড বাবু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ওই দম্পতির বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলাও রয়েছে। প্রাথমিকভাবে মাদক-সংশ্লিষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সকালে যুবককে গুলি করে হত্যা
রাতে যেখানে গৃহবধূ খুশি খুন হন এর প্রায় তিন কিলোমিটার দূরে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় সকালে তাওহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে গুলির ঘটনা ঘটে।
পরে পুলিশ তাওহিদুলের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তাওহিদুলের পিঠে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, নিহত তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তাওহিদুলের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা আছে।
৯ মাসে ৩৩ খুন
গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে খুলনা মহানগরে ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের দাবি, ইতিমধ্যে এসব ঘটনার ৩১টির রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়েছে।
পুলিশের তালিকা অনুযায়ী, খুলনা নগরে অন্তত ১০টি শীর্ষ অপরাধী চক্র সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তার করতে বা প্রতিশোধ নিতে তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশের জনপ্রিয় দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার দেখা যাবে নেটফ্লিক্সে। আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’সহ হইচইয়ের ১৪টি সিরিজ যুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে। তবে নেটফ্লিক্সে ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পাবে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে। হইচই ও নেটফ্লিক্সের নতুন অংশীদারত্বের আওতায় বাংলা ভাষার এসব গল্প হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দিয়েছে হইচই। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দুই বছরে হইচইয়ে মুক্তি পাওয়া সব নতুন সিরিজ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একচেটিয়াভাবে নেটফ্লিক্সে দেখানো হবে। পাশাপাশি হইচইয়ের আগে মুক্তি পাওয়া নির্বাচিত সিরিজও যুক্ত হবে প্ল্যাটফর্মটিতে। দুই প্রতিষ্ঠান যৌথভাবে নতুন মৌলিক সিরিজ নির্মাণেরও পরিকল্পনা করেছে।
নেটফ্লিক্সে বাংলাদেশের দুই সিরিজ
এই অংশীদারত্বের ঘোষণায় বাংলাদেশের দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’। দুটি সিরিজই হইচইয়ে মুক্তির পর দর্শকমহলে আলোচনা তৈরি করেছে।
আশফাক নিপুণ পরিচালিত ক্রাইম থ্রিলার ‘মহানগর’-এর কেন্দ্রীয় চরিত্র ওসি হারুন। এই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। থানাকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার, অপরাধ, রাজনৈতিক প্রভাব ও নানা স্বার্থের দ্বন্দ্ব উঠে এসেছে সিরিজটির গল্পে। প্রচলিত পুলিশি চরিত্রের বাইরে ওসি হারুনের উপস্থিতি, তাঁর সংলাপ ও ঘটনাপ্রবাহ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। সিরিজটির একাধিক মৌসুম নির্মিত হয়েছে।
অন্যদিকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’য়ও রয়েছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে অভিনয় করেছেন রুনা খান, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, মৌসুমী হামিদসহ অনেকে। সম্পর্ক, ব্যক্তিগত টানাপোড়েন ও বিচিত্র সব পরিস্থিতিকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটির গল্প। হাস্যরসের পাশাপাশি এতে রয়েছে মানবিক সম্পর্কের নানা জটিলতা। নেটফ্লিক্সে সিরিজটির নাম রাখা হয়েছে ‘শাদি কা সিয়াপ্পা’। হিন্দিভাষী দর্শকদের কাছে গল্পটি নতুন নামে পরিচিতি পাবে। অন্যদিকে ‘মহানগর’ থাকছে ‘মহানগর’ নামেই।
তবে বাংলাদেশের এই দুই সিরিজ ঠিক কবে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি। কোন কোন দেশে সিরিজ দুটি পাওয়া যাবে, সে বিষয়েও আলাদা কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
তালিকায় আরও যেসব সিরিজ
নেটফ্লিক্সের ঘোষিত প্রথম তালিকায় মোট ১৪টি সিরিজ রয়েছে। বাংলাদেশের দুটি প্রযোজনার পাশাপাশি এতে জায়গা পেয়েছে কলকাতার বিভিন্ন ঘরানার আলোচিত ওয়েব সিরিজ।
তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন স্যারজি’, ‘আনজান সায়ে’, ‘দ্য কার্স অব পর্ণশবরী’, ‘ব্লাডলাইনস’, ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জগ্গা’, ‘রাত অভি বাকি হ্যায়’, ‘অচিন্ত: ট্রায়াল বাই ল’, ‘কুইন্স’এবং ‘পরিণীতা: আ লাভ স্টোরি’।
এসব সিরিজের গল্পে রয়েছে অপরাধ ও রহস্যের অনুসন্ধান, গোয়েন্দা অভিযান, লোককথাভিত্তিক ভৌতিক ঘটনা, নারীর ব্যক্তিগত ও সামাজিক সংকট, আদালতের লড়াই এবং প্রেমের নানা গল্প।
নেটফ্লিক্স জানিয়েছে, বিভিন্ন স্বাদের গল্পের এই সংগ্রহের উদ্দেশ্য দর্শকদের সামনে বাংলা বিনোদনের বৈচিত্র্য তুলে ধরা। ফলে যাঁরা বাংলা ভাষা বোঝেন না, তাঁরাও নিজেদের পরিচিত ভাষায় গল্পগুলো উপভোগ করার সুযোগ পাবেন।
৬ নভেম্বর আসছে প্রথম নতুন সিরিজ
অংশীদারত্বের আওতায় শুধু পুরোনো সিরিজই নয়, হইচইয়ের নতুন সিরিজও বাংলা ভাষায় মুক্তির সঙ্গে সঙ্গে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে আসবে।
এই উদ্যোগের প্রথম নতুন সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। আগামী ৬ নভেম্বর মুক্তির কথা রয়েছে লোককথানির্ভর এই ভৌতিক সিরিজের। এতে অভিনয় করেছেন জিতু কমল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম।
লোকবিশ্বাস, রহস্য ও অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি হইচইয়ে বাংলায় মুক্তি পাবে। একই সময়ে নেটফ্লিক্সে পাওয়া যাবে এর হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণ। পরবর্তী মাসগুলোতে পর্যায়ক্রমে আরও নতুন সিরিজ যুক্ত হবে বলে জানিয়েছে নেটফ্লিক্স। তবে সেসব সিরিজের পূর্ণাঙ্গ তালিকা ও মুক্তির দিনক্ষণ এখনো প্রকাশ করা হয়নি।
শুধু সম্প্রচার নয়, তৈরি হবে নতুন সিরিজও
নেটফ্লিক্স ও হইচইয়ের এই সহযোগিতা কেবল কনটেন্ট সম্প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দুটি প্রতিষ্ঠান একসঙ্গে নতুন মৌলিক সিরিজও তৈরি করবে।
নেটফ্লিক্সের ঘোষণা অনুযায়ী, হইচইয়ের নির্বাচিত কিছু গল্প নতুনভাবে রূপান্তর করা হবে। এসব সিরিজ প্রযোজনা করবে হইচই স্টুডিওজ। পরিচিত গল্পগুলোকে ভিন্ন আঙ্গিক, নতুন নির্মাণশৈলী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে দর্শকদের সামনে উপস্থাপন করাই এ উদ্যোগের লক্ষ্য।
অর্থাৎ আগে নির্মিত সিরিজ অন্য ভাষায় ডাবিং করার পাশাপাশি একই গল্পের নতুন সংস্করণ তৈরিরও সুযোগ তৈরি হচ্ছে। এসব প্রকল্পে নতুন নির্মাতা, চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পীদের যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
তবে কোন গল্পগুলো নতুনভাবে নির্মিত হবে, কারা পরিচালনা করবেন কিংবা কবে থেকে এসব সিরিজের কাজ শুরু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
বাংলা কনটেন্টের নতুন বাজার
২০১৭ সালে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ডিজিটাল উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে হইচই। বাংলা ভাষার সিনেমা ও ওয়েব সিরিজকে কেন্দ্র করে গড়ে ওঠা প্ল্যাটফর্মটি পরে বাংলাদেশেও নিজস্ব কনটেন্ট নির্মাণে গুরুত্ব দেয়।
হইচইয়ের দেওয়া তথ্যানুযায়ী, তাদের সংগ্রহে রয়েছে দুই হাজার ঘণ্টার বেশি কনটেন্ট। এর মধ্যে শতাধিক মৌলিক সিরিজের পাশাপাশি রয়েছে সিনেমা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র। বিশ্বজুড়ে বাংলাভাষী দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
২০২৩ সালে হইচই স্টুডিওজ চালুর মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনায়ও নিজেদের কার্যক্রম বিস্তৃত করে প্রতিষ্ঠানটি। হইচইয়ের সহপ্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা এসভিএফের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে নেটফ্লিক্স নিজস্ব প্রযোজনার পাশাপাশি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের কনটেন্ট সংগ্রহের ওপরও গুরুত্ব দিচ্ছে। হইচইয়ের সঙ্গে এই অংশীদারত্ব তারই একটি নতুন উদাহরণ।
বিশেষ করে বাংলা সিরিজের হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণ প্রকাশের ফলে ভারতের আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচিত গল্পের নতুন রূপান্তর নির্মিত হলে বাংলা কনটেন্টের বাজার আরও বিস্তৃত হতে পারে।
বাংলাদেশের জন্যও এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’র মতো দেশীয় প্রযোজনা ভারতের বিভিন্ন ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও গল্পের সঙ্গে নতুন দর্শকদের পরিচয় ঘটতে পারে।
তবে নেটফ্লিক্সের ঘোষণায় মূলত ভারতজুড়ে বহুভাষিক সম্প্রচারের বিষয়টিই নির্দিষ্ট করা হয়েছে। ফলে সিরিজগুলো বিশ্বের সব দেশে একই সময়ে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশের দুই আলোচিত সিরিজের অন্তর্ভুক্তি এবং আগামী দুই বছর ধরে নতুন বাংলা সিরিজের বহুভাষিক সম্প্রচারের পরিকল্পনা—সব মিলিয়ে নেটফ্লিক্স ও হইচইয়ের এই অংশীদারত্ব বাংলা ওয়েব কনটেন্টের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদি আরবে বাংলাদেশিসহ বেশ কয়েকটি দেশের অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড রেকর্ড করেছে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। বিস্তারিত ভিডিওতে…